বিস্তারিত নিউজ হোম / বিস্তারিত নিউজ

বেগম জিয়ার মাগফেরাত কামনায় সিলেট প্রেস ক্লাবে দোয়া মাহফিল
সিলেট প্রেসক্লাবে দোয়া মাহফিল জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সিলেট প্রেসক্লাবের উদ্যোগে আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর ক্লাব ভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক। তিনি রাজনীতি, দল-মত, মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক অভিভাবকে পরিণত হয়ে ছিলেন। তিনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্য ও বিশ্বাসের প্রতীক। মানুষের অধিকার আদায়ে রাজপথে, আন্দোলন-সংগ্রামে তার অবদান রয়েছে।
বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। আমরা মরহুমার মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের জ্ঞাপন করছি প্রতি গভীর সমবেদনা।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি মুকতাবিস উন নূর। দোয়া পরিচালনা করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, হুমায়ূন রশিদ চৌধুরী ও এম এ হান্নান, কোষাধ্যক্ষ আনিস রহমান, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. মুহিবুর রহমান, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আনাস হাবিব কলিন্স, কামাল উদ্দিন আহমেদ, ফারুক আহমদ, এম এ মতিন, সেলিম আউয়াল, মো. দুলাল হোসেন, শাহ মো. কয়েছ, ফয়সাল আমীন, ইয়াহইয়া ফজল, খালেদ আহমদ, মুনশী ইকবাল, মো. বদরুর রহমান বাবর, মো. মারুফ হাসান, এ কে কাওছার, এম রহমান ফারুক, আব্দুল আউয়াল চৌধুরী শিপার, রাফিদ চৌধুরী, সহযোগী সদস্য হুমায়ুন কবির লিটন প্রমুখ।
Leave A Comment
Sing in to post your comment or singup if you don’t have any account.
0 Comments